ক্রোম অপারেটিং সিস্টেমের ব্যাকগ্রাউন্ডে চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ। সম্প্রতি ‘ ক্রোম ওএস ৬৪’ বিট সংস্করণে সুবিধাটি যুক্ত করছে গুগল। ফলে সাধারণ কম্পিউটারের মতই ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চালানোর সুবিধা পাবেন ব্যবহারকারীরা।ব্রাউজারভিত্তিক ক্রোম ওএসের নতুন সংস্করণটি আরও কিছু ফিচার যুক্ত করা হয়েছে। এটি আগের তুলনায় গতিশীল এবং কিছু নিরাপত্তা বাগ ফিক্সড করা হয়েছে।
গত বছর আইও’তে গুগল নিশ্চিত করেছিল ক্রোমবুকে অ্যান্ড্রয়েড অ্যাপ চলবে। সেই ঘোষণা অনুযায়ী ২০১৬ সালের নভেম্বর মাসে ক্রোমবুক অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের সুবিধা আনা হয়।সেই সময় প্রাথমিকভাবে অ্যাপ ব্যবহারের সুবিধা ছিল শুধু এসার ক্রোমবুক১৪, এসার ক্রোমবুক ১৫ ও আসুস সি৩০০ মডেলগুলোতে।ক্রোমবুক ব্যবহারকারীরা নেভিগেশন মেন্যু থেকে অ্যাবাউট ক্রোম ওএস অপশনে গিয়ে চেইঞ্জ চ্যানেল থেকে ডেভেলপার অপশনে গিয়ে ফিচারটি উপভোগ করতে পারতেন।তবে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ব্যবহারের সুবিধা না থাকায় সমালোচনা করেছিল অনেক ব্যবহারকারী। সেই সঙ্গে ক্রোমবুক ব্যবহারকারীদের দাবি ছিল, ব্যাকগ্রাউডে অ্যাপ চালুর ফিচারটি আনার। এ ফিচার আনার কারণে ক্রোমবুকের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে বলে ধারণা গুগলের।
Source:TechShohor
Tuesday, January 2, 2018
ক্রোম অপারেটিং সিস্টেমের ব্যাকগ্রাউন্ডে চলবে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment