এলজি ‘জি’ সিরিজের নতুন ফোন আসতে যাচ্ছে আগামী বছরের শুরুতেই। ‘এলজি জি৭’ নিয়ে ইতোমধ্যে অনলাইনে শুরু হয়েছে নানা গুঞ্জন।চলতি বছর বাজারে আসা এলজি জি৬ ফোনে ব্যবহার করা হয়েছিল স্ন্যাপড্রাগন ৮২১ চিপসেট। সেখানে অন্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট। তাই ধারণা করা হচ্ছে, এবার হয়তো একই ভুল করবে না এলজি। নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট।
এদিকে, এই চিপসেট দিয়েই উন্মোচন হবে স্যামসাং গ্যালাক্সি এস ৯। ফলে এলজি ও স্যামসাং বছরের শুরুতেও ফ্ল্যাগশিপ ফোনের বাজারে যুদ্ধে নামতে যাচ্ছে।ডিভাইসটিতে থাকতে পারে ৬ গিগাবাইট র্যাম এবং পানিরোধক সুবিধা। যা অনেকটা এলজি জি৬ এর মতোই। তবে বেজেলহীন বড় ডিসপ্লে, উন্নত ক্যামেরা ও বড় ব্যাটারি দেখা মিলতে পারে ফোনটিতে।যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে জানুয়ারি মাসে শুরু হওয়া তিন দিনের প্রযুক্তি পণ্যের প্রদর্শনী কনজুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) ডিভাইসটি উন্মোচন করতে পারে এলজি। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
Source : techshohor
Friday, December 22, 2017
এলজি ‘জি’ সিরিজের নতুন ফোন আসতে যাচ্ছে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment