ইন্টারনেট ব্রাউজারের মধ্যে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্সের পরেই জনপ্রিয় নাম অপেরা। মূলত অপেরা মিনি মোবাইল ব্রাউজারের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করা অপেরা সফটওয়্যারকোম্পানিটি তাদের নাম বদলে অটেলো কর্পোরেশন করেছে। মূলত ব্রাউজারের বাইরেও নিজেদের পরিচিতি বাড়ানোর জন্য এ পদক্ষেপ নিয়েছে তারা।
২০১৬ সালের জুলাই মাসে অপেরার কনজিউমার শাখাকে ৪ হাজার ৯২০ কোটি টাকায় কিনে নেয় গোল্ডেন ব্রিক ক্যাপিটাল প্রাইভেট ইকুইটি ফান্ড। তাদের ছায়ায় ‘কিহু ৩৬০’ নামক চীনা অ্যান্টিভাইরাস ও ব্রাউজার নির্মাতাও রয়েছে।নতুন নামটির সঙ্গে পুরোনো নামের বড় সংযোগ রয়েছে। শেক্সপিয়ারের বিখ্যাত নাটক বা অপেরা ওথেলোর ওপর ভিত্তি করেই নতুন নামকরণ করা হয়েছে।অপেরা ব্রাউজারের নামও অটেলো রাখা হবে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
Source : techshohor
Saturday, December 23, 2017
ওপেরা ব্রাইজারের পরবর্তী আকষর্ণ!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment