আইওএস আপডেটে আসছে গতি নিয়ন্ত্রণ সুবিধা
আইফোনের ব্যাটারির স্বাস্থ্য ভাল আছে কিনা দেখার জন্য ফিচার যুক্ত করেছে অ্যাপল।
আইওএস ১১ দশমিক ৩ এর পরীক্ষামূলক সংস্করণে ‘ব্যাটারি হেলথ’ নামে অপশনটি সেটিংস এ যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফোন ব্যাটারির কারণে ধীরে কাজ করছে কিনা তা জানতে পারবেন।
লিথিয়াম ব্যাটারি সময়ের সঙ্গে চার্জ ধরে রাখার ক্ষমতা হারাতে থাকে। প্রতিবার ব্যাটারি খালি করে আবার চার্জ করা হলেই অল্পবিস্তর ধারণক্ষমতা কমে যায়, ফলে যারা ফোনের ওপর অনেক চাপ ফেলেন তাদের ব্যাটারির ধারণক্ষমতা অনেকটা কমে যায়।
ব্যাটারি লাইফ কমে যাওয়া মোকাবেলা করতে অ্যাপল পুরাতন আইফোনগুলোর গতি ব্যাটারির অবস্থা অনুযায়ী কমিয়ে দিয়েছিল।
নতুন ফিচারটিতে ব্যাটারি কত শতাংশ চার্জ ধরে রাখতে সক্ষম তা দেখা যাবে। ঠিক কত শতাংশে ধারণক্ষমতা নেমে গেলে প্রসেসরের গতি কমাচ্ছে অ্যাপল তা বলা হয়নি। তবে ৭৯ শতাংশে নেমে যাওয়া ব্যাটারিসমৃদ্ধ আইফোনের ব্যবহারকারী জানিয়েছেন, তার ফোনে প্রসেসরের গতি কমানোর অপশন পেয়েছেন তিনি।
নতুন আপডেটটি সবার জন্য খুব তাড়াতাড়ি ছাড়া হবে বলে জানিয়েছে অ্যাপল।
source:techshohor
Tuesday, February 13, 2018
আইওএস আপডেটে আসছে গতি নিয়ন্ত্রণ সুবিধা আইফোনের ব্যাটারির স্বাস্থ্য ভাল আছে কিনা দেখার জন্য ফিচার যুক্ত করেছে অ্যাপল।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment