গ্রাহককে শুরু হতেই কম দামে ফোরজি ইন্টারনেট সেবা দিতে চায় গ্রামীণফোন।ফোরজি চালু করতে বাড়তি স্পেকট্রাম বরাদ্দের নিলাম হয় মঙ্গলবার দুপুরে। নিলামে অংশ নিয়ে গ্রামীণফোন ১৮০০ মেগাহার্জ ব্যান্ডের ৫ মেগাহার্জ স্পেকট্রাম কেনে, যার দাম ১ হাজার ২৮৪ কোটি টাকা ।স্পেকট্রাম কেনার পরপরই রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে ফোরজি নিয়ে নিজেদের প্রস্তুতি ও সক্ষমতার কথা তুলে ধরে অপারেটরটি।
ফোরজি ইন্টারনেটের দাম কেমন হবে সাংবাদিকদের এমন প্রশ্নে গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, এটা নিশ্চিত যে দাম খুব সাশ্রয়ী হবে।
তবে ব্যবসায়িক পরিকল্পনার কারণে ফোরজি ইন্টারনেটের মুল্য এখনই বলা ঠিক হবে না।নিজেদের স্পেকট্রামের তুলনায় বেশি গ্রাহককে কীভাবে মানসম্মত সেবা দেয়া হবে এমন আরেক প্রশ্নে গ্রামীণফোন সিইও বলেন, জিপির নেটওয়ার্ক এখনই অনেক শক্তিশালী। ইতোমধ্যে টুজি এবং থ্রিজির বিশাল কাভারেজ নিশ্চিত করা হয়েছে। নতুন স্পেকট্রাম দিয়ে তাই আরও অনেক বেশি ভালো সেবা দেয়া যাবে। এ বিষয়ে নিশ্চিত যে গ্রামীণফোন নেটওয়ার্ক মানের বিবেচনায় সবার ওপরে থাকবে।গ্রাহকদের থ্রিজি সিম বদলে ফোরজি সিম সংগ্রহের আহবান করে ফোলি জানান, নতুন সেবায় গ্রাহকরা নিরবিচ্ছিন্ন এইচডিভিডিও লাইভ টিভি স্ট্রিমিং, ঝকঝকে ভিডিও কল ও দ্রুত ডাউনলোড করতে পারবেন।
source : techshohor
Tuesday, February 13, 2018
গ্রাহককে শুরু হতেই কম দামে ফোরজি ইন্টারনেট সেবা দিতে চায় গ্রামীণফোন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment